আকাশে পূর্ণিমার চাঁদ। গ্রামের উঠানে হারিকেন আর কুপি বাতির আলোয় এক মায়াময় পরিবেশ। চারপাশে সুনসান নিরবতা। আলো-আঁধারীর মাঝে ভেসে আসে পুঁথি পাঠের সুর। মাদুরে মন্ত্রমুগ্ধের মতো বসে আছেন দর্শক।